হারিয়ে যাওয়া ২৯ মোবাইল মালিকের হাতে তুলে দিলো পুলিশ
কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ২৯টি মোবাইল ও বিকাশ প্রতারণায় খোয়া ৪৯ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে পুলিশ সুপার মো. খাইরুল আলম তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কুষ্টিয়ার ইনচার্জ মো. আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, মোবাইল চুরি বা হারিয়ে গেলে সাধারণ ডায়েরি (জিডি) করুন। তথ্যপ্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা সম্ভব।
আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ