বয়লার মেশিনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
কুষ্টিয়ায় বয়লার মেশিনের ওপর থেকে পড়ে নাইম হোসেন (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকালে কবুরহাট ব্যাপারী এগ্রো ফুড অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহত নাইম রাজশাহীর পুটিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদ ফকিরের ছেলে। তিনি কবুরহাট বাজার এলাকায় ভাড়া থেকে ওই রাইস মিলের সহকারী হিসেবে কাজ করতেন।
মিল সূত্রে জানা যায়, নাইট ডিউটিতে রাইস মিলের সহকারী হিসেবে কাজ করছিলেন নাইম। সকালে মিলের বয়লার মেশিনে পানি শেষ হয়ে যায়। পানি দিতে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মারা যান নাইম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জাগো নিউজকে বলেন, রাইস মিলের বয়লার মেশিনের পানি শেষ হওয়ায় পাম্প চালু করতে গেলে নিচে পড়ে মারা যায় নাইম। তবে এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আল মামুন সাগর/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ