হাসপাতালে এমপি শহিদুল ইসলাম বকুল
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। শনিবার (২০ আগস্ট) বিকেলে একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ