বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজের ৪০ ঘণ্টা পর মো. সেলিম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী ডহুরী-খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সেলিম সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।
জানা যায়, রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সিরাজদিখান উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৫ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠে আসেন। তবে সাঁতার না জানায় সেলিম (২৬) পানিতে তলিয়ে যান। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে মিজানুল হক জানান, সকালের দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করি।
আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে