পানির হাউজে পড়ে প্রাণ গেলো শিশুর
প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় পানির হাউজে পড়ে ইয়ামিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড় সাঐল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু ইয়ামিন বড় সাঐল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু ইয়ামিন। হঠাৎ সে সবার অগোচরে টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে পড়ে নিখোঁজ হয়। প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর পানির গর্তে শিশুটিকে ভাসতে দেখেন তার মা নজুফা বেগম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশু মারা যায়।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ