নৈশপ্রহরীকে গাছে বেঁধে ১১ দোকানে ডাকাতি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৈশপ্রহরীসহ পাঁচজনকে গাছে বেঁধে ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, চাল, টেইলার্স, টেলিকম পণ্যসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান।
স্থানীয় একটি কীটনাশক দোকানের মালিক জাকারিয়া বলেন, ‘আমার দোকানে তালা ভেঙে লক্ষাধিক টাকার কীটনাশকসহ অন্যন্য জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতের দল।’
টেইলার্সের মালিক মনির হোসেন বলেন, ‘আমার দোকানের ক্যাশবাক্স থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা ও প্রায় এক লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।’
মানিক টেলিকমের মালিক মানিক জানান, তার টেলিকমের দোকান থেকে কম্পিউটার, প্রিন্টার, মোবাইলসহ অনেক মালামাল ছিল। তালা কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল।
সাইফুল ইসলামের আড়ত থেকে ১৩ বস্তা চাল নিয়ে গেছে ডাকাত দল। এছাড়া হামিদ, সুজন, সাদিকুল, তোসাদ্দেক, রাজ্জাক, শাহজাহান ও রুবেলের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
নৈশপ্রহরী গনেশ কর্মকার বলেন, ‘আমি ও সচিন দুজন রাতে ডিউটিতে ছিলাম। রাত আনুমানিক ২টার দিকে ১০-১৫ জনের একটা দল এসে আমাদের চোখ বেঁধে ফেলে। এ সময় আমরা দুই নাইট গার্ডসহ আরও তিনজন সেখানে ছিলাম। আমাদের সবাইকে ধরে নিয়ে গিয়ে কিছুটা দূরে আমগাছের সঙ্গে বেঁধে রাখেন। তারপর তারা দোকানের মালামাল পিকআপে করে নিয়ে চলে যায়।’
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, গভীর রাতে দেওপুরা এলাকার বেশ কয়েকটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানগুলোর তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার আলামত পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।
সোহাম মাহমুদ/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত