কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন (৫৫) আহত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিদাসপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন ব্যক্তিগত কাজ শেষে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেটে নিজের বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত ছুরি দিয়ে তার পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হেলাল উদ্দিনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ