সারের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে সারের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা বাজারে অভিযান চালিয়ে দোকান দুটিকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, দুটি সারের দোকানে মনিটরিংকালে দেখা যায়, মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে। ইউরিয়া সারের বিক্রয় মূল্য প্রতি কেজি ২২ টাকা হলেও কৃষকদের কাছ থেকে কেজিতে ৬-৮ টাকা করে বেশি নিচ্ছিল দোকান দুটি। এ অপরাধে একটি দোকানকে তিন হাজার ও আরেকটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরাফাতে রায়হান সাকিব/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে