শোকের মাসে ৩০০ অসহায়কে খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা
নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় শোকের মাসজুড়ে ৩০০ অসহায় ব্যক্তিকে খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব।
সজিব সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর শহরের নিংগইন এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পেশায় একজন মৎস্য খামারি। গতবছর আগস্ট মাসেও ৯০ জনকে খাবার খাইয়েছিলেন সজিব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় গত ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩০০ জনকে একবেলা পেটপুরে খাবার খাইয়েছেন সজিব। অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে রেস্তোরাঁয় এনে মাসব্যাপী খাবার খাওয়ান তিনি।

প্রত্যেকের পছন্দ অনুযায়ী গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, বড় মাছ, দই ও মিষ্টি খাওয়ান সজিব। রেস্তোরাঁ ছাড়াও আগস্ট মাসের প্রতি শুক্রবার নিজের হাতে রান্না করা খাবার খাওয়ান তিনি।
সাবেক ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব বলেন, ‘আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সিংড়া পৌরমেয়র জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় আমার এ উদ্যোগ। শুধু শোকের মাস নয়, সারা বছর অসহায়দের খাবার খাওয়ানোর ইচ্ছা আছে। পাশাপাশি মানবিক ও মাদকবিরোধী কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’
রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ