লালমনিরহাটে ৩৫ অসহায় নারীর পাশে পুনাক
অসহায় নারীদের ছাগল উপহার দেওয়া হয়
লালমনিরহাট সদর উপজেলায় ৩৫ অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। তাদের ছাগল, টিউবওয়েল, খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি দেওয়া হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দুড়াকুটি কামরুন্নেছা ডিগ্রি কলেজ মিলনায়তনে তাদের এসব উপহার তুলে দেন পুনাক সভানেত্রী জিশান মির্জা।

লালমনিরহাট পুনাকের সভানেত্রী উম্মে কুলছুমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- পুনাকের সাধারণ সম্পাদক খাদিজা ইসলাম, সহ-সভানেত্রী নাসিম আমিন, উৎপাদন বিপণন সম্পাদক সৈয়দা মেহের আফরোজ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
রবিউল হাসান/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে