স্থলবন্দরে মাথায় ট্রাকের ডালা পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ট্রাকের পেছনের ডালা মাথায় পড়ে সাব্বির (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ৩ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির উপজেলার শিয়ালামারা গোয়ালপাড়ার এলাকার দানেশের ছেলে। তিনি লোড-আনলোডের পর পড়ে যাওয়া পণ্য কুড়িয়ে দিতেন।
সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেলে বাংলাদেশি ট্রাকের পেছনের ডালা ফেলার সময় সাব্বিরের মাথায় আঘাত লাগে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত