ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় স্বামীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভিকটিমের স্বামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়া খোলা এলাকার নুরুল ইসলাম এবং সৈয়দপুর এলাকার আবদুর রহমান।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জনায়, ২০২০ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সহযোগিতায় ভিকটিমকে ধর্ষণ করে উকিল শ্বশুর আবদুর রহমান। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন ভিকটিম নিজেই। মামলার তদন্ত চলাকালীন সময়ে পুলিশ আসামি নুরুল ইসলাম ও আবদুর রহমানকে গ্রেফতার করে। পরে তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সবশেষ মঙ্গলবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক আসামি দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাণ্ড দেন। এছাড়া আসামি নুরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম