ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নাটোরের যুবকের মৃত্যু
হাফিজুর রহমান/ছবি: সংগৃহীত
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রামের হাফিজুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোনাইল চৌমুহান গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারসূত্রে জানা গেছে, হাফিজুর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকায় থাকা অবস্থায় গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে জ্বরে ভুগছিলেন। পরদিন ১৭ সেপ্টেম্বর নমুনা পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। এরপর তাকে প্রথমে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ শুক্রবার ভোরে হাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এএএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ