ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ছাত্রের
রেললাইনে ছেলের মরদেহের পাশে বাবার আহাজারি
নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে উঠতে গিয়ে নিচে কাটা পড়ে ইমতিয়াজ আলী (২১) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ৯টার দিকে উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ইমতিয়াজ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার ইসাহাক আলীর ছেলে। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীকে সঙ্গে নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ আলী। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি জংশন স্টেশনে পৌঁছায়।
স্টেশনমাস্টার আরও বলেন, নাশতার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহাক আলী ও ছেলে ইমতিয়াজ। নাশতা শেষ করতেই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
রেজাউল করিম রেজা/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ