লালমনিরহাটে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নানার বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অপূর্ব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মমিনুর ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ঘরে খেলতে গিয়ে হঠাৎ একটি ইলেকট্রিক সকেটের ভেতরে শিশুটির হাত গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আল আসফা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
রবিউল হাসান/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে