ডোবায় ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবায় ডুবে স্মৃতি নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু স্মৃতি ওই গ্রামের হাবিব আলীর মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল স্মৃতি। একপর্যায়ে পাশে টিওবয়েলের পানি জমে থাকা একটি ডোবায় পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহান মাহমুদ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ