গোমস্তাপুরে পুলিশের উপর হামলায় মামলা, আসামি ৫০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) রাতে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামি করে এ মামলা করেন।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের করা মাছ চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে স্থানীয়রা হামলা চালায়।
এ ঘটনায় এজাহার নামীয় ৩৯ ও ১০/১১ জনকে অজ্ঞাত করে উপ-পরিদর্শক ( এসআই) শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।
এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ এলাকায় ইজারাকৃত বিলে মাছ লুটপাটের মামলার আসামিদের ধরতে গেলে জেলেরা চার পুলিশ সদস্যের উপর হামলা চালায়।
সোহান মাহমুদ/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ