বাল্যবিয়ে
বউভাতে জরিমানা গুনলেন বর
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বিপ্লব (২২)। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্ৰামে মৃত আসগর আলীর ছেলে।
গোমস্তাপুর ইউএনও আসমা খাতুন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গোপনে বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা আদর্শগ্ৰামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) বিয়ে করেন বিপ্লব। সোমবার বউভাতের আয়োজন করা হয়। পরে সেখানে অভিযান পরিচলনা করে বাল্যবিয়ের অপরাধে বরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোহান মাহমুদ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ