দুই বিঘা জমির শসাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কৃষকের মাথায় হাত
মাদারীপুরে এক কৃষকের দুই বিঘা জমির শসা ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামের কৃষক শ্যামল সরকারের জমিতে এ ঘটনা ঘটে। শ্যামল সরকার ওই গ্রামের আদিত্য কুমার সরকারের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের ১৫ জন যুবক নিয়ে প্রায় তিন বছর ধরে একটি শসা ক্ষেত গড়ে তোলেন কৃষক শ্যামল সরকার। তিন মাস আগে নতুন করে দুই বিঘা জমিতে শসা চাষ শুরু করেন। এরই মধ্যে গাছগুলোতে ফল ধরতে শুরু করেছে।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে পরিচর্ষা শেষে বাড়ি চলে যান শ্যামল ও তার কর্মীরা। মঙ্গলবার ক্ষেতে এসে সব শসাগাছের মাথা কাটা দেখতে পান। এতে হতাশা হয়ে পড়েন ওই কৃষক। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কৃষক শ্যামল সরকার বলেন, ‘আমি পথে বসে গেছি। আমার এমন সর্বনাশ কে করলো? আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহম্মেদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা