চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা গেলো এতিমখানায়
চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লে. কাজী আকিব আরাফাত এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ইচলি চৌরাস্তা মোড় ও বাগাদি মোড় এলাকায় টারটি ট্রাক তল্লাশি করে ৬ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে