ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, গোমস্তাপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভেজাল দ্রব্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে জেলার রহনপুর পৌরসভার হুজরাপুর এলাকার তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ভেজালদ্রব্য ধ্বংস করা হয়ছে।
সোহান মাহমুদ/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ