শাহরাস্তি পৌর নির্বাচনে ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুর দেড়টার দিকে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো. আতাউর রহমান এ নির্দেশ দেন।
এর আগে শাহরাস্তি পৌরসভা নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয় এবং পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়।
ইকরাম চৌধুরী/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ২ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৩ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬
- ৪ মাগুরা-১ আসনের ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৪ জন
- ৫ নির্বাচিত হয়ে ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় গেলেন মাসুদ সাঈদী