ডিজিটাল সেবা পাবেন ফেনীর ৭২৩ বীর মুক্তিযোদ্ধা
ফেনী সদর উপজেলার ৭২৩ জন বীর মুক্তিযোদ্ধা পেলো ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড।
মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী। সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান এ. কে শহিদ উল্যাহ খোন্দকার। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জজ কোটের পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহাম্মদ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযুদ্ধকালীন ত্রিপুরা মুহুরি ইউথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি চিপ মোস্তফা হোসেন, সদর উপজেলার সাবেক কমান্ডার নুরুল আফছার, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সিসহ স্থানীয় চেয়ারম্যান।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত