বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন
পুলিশ হেফাজতে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বড় ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদার (৬৪) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। নিহত রশিদ ও দণ্ডিত দুরুল চৌডালা শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আঞ্জুমান আরা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ববিরোধ ছিল। ২০১৮ সালের ৪ মার্চ বড় ভাই রশিদ ওই রাস্তায় কাজ করছিলেন। এ সময় ছোট ভাই দুরুল হোদা কুপিয়ে বড়ভাইকে হত্যা করেন। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম থানায় দুরুল হোদাকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দেন।
সোহান মাহমুদ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ