চাঁপাইনবাবগঞ্জে আম চুরির অভিযোগে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আম চুরির অভিযোগে শুকুদ্দি (৫৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার কথা জানা গেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শুকুদ্দি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আম বাগানে চুরি করতে আসেন শুকুদ্দি। পরে বাগানের পাহারাদার আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারধর করে আটকে রাখেন। এক পর্যায়ে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোহান মাহমুদ/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ