কুড়িগ্রামে কীটনাশক পানে যুবকের মৃত্যু
ফাইল ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কীটনাশক পানে গোলাম হোসেন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত গোলাম হোসেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের মৃত আমির হোসনের ছেলে।
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৭ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, পরপর দুই স্ত্রী চলে যাওয়ায় গোলাম হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কিছুদিন আগে জমি বিক্রি করেন তিনি। এরপর জুয়া খেলে করেন সব টাকা।
এ অবস্থায় শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে নিজ ঘরে সবার অজান্তে আলু ক্ষেতে দেওয়া কীটনাশক পান করেন তিনি। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
রোবাবর দুপুরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান কীটনাশক পানে গোলাপ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফজলুল করিম ফারাজী/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত