ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামের রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ কৃষক সলিম উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঢাকাইয়া পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে বোরো ধান রোপণ করতে যান সলিম উদ্দিন। ধানের চারা রোপণ শেষে (নদীর পশ্চিম তীর থেকে পর্ব তীরে) বাড়ির দিকে রওয়ানা হন। কিন্তু পূর্ব তীরে আসার কোনো নৌকা না পেয়ে নদীতে সাঁতার দিলে মাঝখানে এসে ডুবে যান সলিম।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে আসে রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তারা দীর্ঘ পাঁচ ঘণ্টা চালিয়ে সলিমের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রাজীবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হানিফ বলেন, ঘটনা শুনে দ্রুত আমরা স্পটে আসি কিন্তু আমাদের স্টেশনে ডুবুরি না থাকায় জামালপুরের ইউনিটের সহায়তা চাই। পরে জামালপুর ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট আসে। আমাদের দুইটি ইউনিটের চেষ্টা ও এলাকাবাসীর সহযোগীতায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি ইউনিট লিডার শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে জামালপুর থেকে রওয়ানা দিই। তবে রাস্তা খারাপ থাকায় আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। আমরা এসে উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণ পরেই মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
ফজলুল করিম ফারাজী/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত