কুড়িগ্রামে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের মোটরসাইকেল শোভাযাত্রা
কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সমর্থকরা। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে তিন শতাধিক সমর্থক মোটরসাইকেল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় বিভিন্ন এলাকা থেকে আসা সমর্থকরা নেচে-গেয়ে ও স্লোগানের মাধ্যমে প্রিয় দলকে শুভকামনা জানান। দলের পতাকা, গায়ে জার্সি, মাথায় ফিতা বেঁধে শোভাযাত্রাটি শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে মিলিত হয়।

মিছিলে আসা আর্জেন্টিনা সমর্থক মো. রেজাউল ইসলাম বলেন, আজকে আমাদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা পোল্যান্ডকে ২-০ গোলে হারাবে। আজকে আর্জেন্টিনা জিততে পারলে আগামী খেলাগুলো হবে আরও দুর্দান্ত।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত