কুড়িগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার
কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামী মোখলেসুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মোখলেছুর রহমান কাঁঠালবাড়ি এলাকার ডোমপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামে মোখলেসুর রহমান জামাই থাকতেন। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী শাহেরা খাতুনকে গলাকেটে হত্যা করে তিনি পালিয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম দ্রুত প্রাথমিক তদন্ত সম্পন্ন করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে। একই সঙ্গে ঘটনার ৬ ঘণ্টার মধ্যে ঘাতক মোখলেছুর রহমানকে দিনাজপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ফজলুল করিম ফারাজী/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত