বড় ভাইকে কুপিয়ে হত্যায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা
লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হোসেন আহমদ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকার দমদমা দমদমা দিঘিরপাড় এলাকার বাসিন্দা। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। মামলায় হোসেনের স্ত্রী জেসমিন বেগমকেও অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই তোফায়েলের সঙ্গে হোসেন আহমদের দ্বন্দ্ব চলছিল। বুধবার সকালে তোফায়েলের সঙ্গে হোসেনের স্ত্রী জেসমিন বেগমের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় হোসেন বাড়িতে এলে জেসমিন তার কাছে বিচার দেন। এসময় তোফায়েল তাকে মারধর ও গলা টিপে ধরে বলে জানায়। এসব শুনে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, হত্যার ঘটনায় হোসেনসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তোফায়েলের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত