মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট
ফেনী লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ফেনীর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া এ জরিমানা করেন।
অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ফেনীর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ভেজাল রুখতে অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ