ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের (কানা শুক্কুর গ্রুপ) তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার (৭ ডিসেম্বর) গভীর রাতে রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ফোল্ডিং চাকু, একটি চাকু, একটি চাপাতি উদ্ধার করা হয়।
আটক ছিনতাইকারীরা হলো- ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ বরইয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে কামরুল হাসান সজিব (১৮), নোয়াখালীর চর জব্বার থানার দিঘী পাংখা বাজার এলাকার মো. হেলালের ছেলে বর্তমানে ফেনী কদলগাজী রোডের বাসিন্দা ইমন হোসেন বিপ্লব (১৮), ফেনী শহরের সুলতানপুরের আব্দুল কাশেমের ছেলে বর্তমানে বিরিঞ্চি এলাকার বাসিন্দা মো. রফিক রাকিব (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলস্টেশনে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা মূলত কিশোর গ্যাং (কানা শুক্কুর গ্রুপ) এর সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে ফেনী রেলস্টেশন এলাকাসহ পার্শ্ববর্তী অন্যান্য স্থানের যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
ফেনীর র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জাগো নিউজকে বলেন, উদ্ধার করা অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ