সেমিফাইনালে জয়ের প্রত্যাশায় আর্জেন্টাইন সমর্থকদের শোভাযাত্রা
সেমিফাইনালে জয়ের প্রত্যাশা নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কচাকাটা থানার সুবলপাড় বাজার হতে শোভা যাত্রাটি বের হয়ে। পরে থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাহাট স্থলবন্দর ঘুরে আবার সুবলপাড় এসে শেষ হয়।

এসময় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চার শতাধিক সমর্থক শোভা যাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা চলার সময় সড়কের দুপাশে দাড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উঁচিয়ে অভিবাদন জানান।

শোভাযাত্রাটির আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম তোহা বলেন, আজ রাতে আর্জেন্টিনার সেমিফাইনাল। এ উপলক্ষে আমরা আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করছি এবারের শিরোপা আর্জেন্টিনা নিবে।
ফজলুল করিম ফারাজী/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত