চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যার ফলে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে।
আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্র জানায়, সকালে সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। একই তাপমাত্রা রয়েছে রাজশাহীতেও। এরআগে গত পাঁচদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ পাঁচদিন তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ২ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৩ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৪ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- ৫ মা–বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী