নারীর ভ্যানিটি ব্যাগে মিললো ইয়াবা
অভিযানে ইয়াবাসহ আটক হন দুজন
ফেনীতে ইয়াবাসহ পারভীন আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ গ্রামের মো. রানার স্ত্রী।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু তাহের জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোলে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় পারভীন আক্তারের হাতে থাকা ভ্যানেটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ পিস ইয়াবা পাওয়া যায়। একই সময় মো. আলী (১৯) নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা। আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের মো. হাসেমের ছেলে। পরে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ইয়াবাসহ আটক এক নারী ও একজন যুবকের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ