লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন- চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (২৫) ও চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আকবর (২৭)।
স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। সেখান থেকে তাদের নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টার দিকে হাসপাতালে আগ-পরে দুজনই মারা গেছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ