মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
কুষ্টিয়ার মিরপুরে জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের গোরস্থান মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন একই এলাকার মৃত সরুল কবিরাজের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মাঠে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় থানায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আল-মামুন সাগর/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে