আওয়ামী লীগের কাউন্সিল
নেতৃত্বে এবারও পরিবর্তন আসছে না: শাজাহান খান
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এ সম্মেলন থেকেই দলের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে এবারও তেমন কোনো পরিবর্তন আসছে না বলে আভাস দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় পখিরার পীর মরহুম ছগির মাহমুদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।

শাজাহান খান বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় এবারও কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।
তিনি বলেন, প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় আছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারাদেশের উন্নয়ন দেখে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে। নতুন কমিটির দায়িত্বই হবে সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগকে জয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে সক্ষম হবে এই কমিটি।
এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল