বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশাচালকের
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শহীদ মিয়া (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশার চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ভাই ভাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া রায়গঞ্জ ইউনিয়নের নার্সারিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শহীদ মিয়া অটোরিকশা নিয়ে রায়গঞ্জের ভাই ভাই মোড় থেকে যাওয়ার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নৈশকোচের মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায়। চালক শহীদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত