হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম মোল্লা (৩৪) নামের একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (২২ ডিসেম্বর) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে এ ঘটনা ঘটে।
নিহত মো. আবুল কাশেম মোল্লা বড়কুল পূর্ব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।
নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস যাবৎ তারা দুই ভাই দোতলা ভবনের কাজ করছিলেন। বিকেলে লোহার সাবল দিয়ে ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় গুরুতর আহত হন কাশেম।
অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের স্ত্রী শাহিদা বেগম জানান, এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
নজরুল ইসলাম আতিক/জেডএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে