রংপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মহানগর যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে অনেক আগে থেকেই জানিয়ে আসছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটি নির্বাচনে কেন্দ্রীয় যুবদলসহ বিএনপির শীর্ষ স্থান থেকে মনোনয়ন প্রত্যাহারসহ নির্বাচন থেকে সরে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু লিটন পারভেজ দলীয় নির্দেশনা না শুনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে লিটন পারভেজ জাগো নিউজকে বলেন, ‘লোকমুখে বহিষ্কারের বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাইনি।’
জিতু কবীর/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ