বাঁশবাগানে মিললো অজ্ঞাত শিশুর গলাকাটা মরদেহ
প্রতীকী ছবি
বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ১২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম।
তিনি জানান, নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরণে জিন্স প্যান্ট এবং জ্যাকেট রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর পরিচয় জানতে পুলিশের টিম কাজ করছে।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা