খামার থেকে চোরাই গরু উদ্ধার
ফেনীর পরশুরামে একটি খামার থেকে চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরশুরামের মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের কৃষক আবুল খায়েরের গোয়ালঘর থেকে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে একটি গরু চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৌর এলাকার বাউরখুমা গ্রামের হাবিবের খামার থেকে চোরাই গরুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খামার মালিক আবদুল হান্নান হাবিব (৪৫) ও খামারের কর্মচারী মোতাহের হোসেনকে (৩৪) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ