ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রোববার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় প্রায় শতাধিক গাড়ি আটকা পড়ে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর ফেরিঘাট ইনচার্জ মো. ফয়সাল আলম চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে মেঘনা নদীর শরীয়তপুর সীমানায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
নজরুল ইসলাম আতিক/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে