সাড়ে ৪ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রোববার (১ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় মাঝারী যানজটে সৃষ্টি হয়। এসময় চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় প্রায় শতাধিক ট্রাক ও বাস আটকা পড়ে।
চাঁদপুর হরিনা ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী জাগো নিউজকে বলেন, ভোরে মেঘনা নদীর শরীয়তপুর সীমানায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ধীরে ধীরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সকাল ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
নজরুল ইসলাম আতিক/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে