১০ কেজি গাঁজা নিয়ে বরিশাল যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক
গাঁজাসহ আটক মানিক মিয়া
ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী এমভি মানামী লঞ্চ থেকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মানিক মিয়া (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।
তিনি বলেন, কীর্তনখোলা নদীতে মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ এমভি মানামিতে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মানিক মিয়াকে আটক করা হয়। জব্দ গাঁজা এবং আটক ব্যক্তিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে