ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। তাদের দুইটি সন্তান রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তার শাশুড়ির দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। আজ বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে অভিমান করে নিজ ঘরে আত্মহত্যা করেন রোজিনা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ফজলুল করিম ফারাজী/আরএডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ