ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করে। তবে মাঝ পথে কোনো ফরি আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে