কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আবুল হোসেন খোকন (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল হোসেন খোকন বরিশালের কোতোয়ালী থানার রাজধর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি হরকাতুল জিহাদ হুজির সদস্য ছিলেন। তিনি কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলার আসামি ছিলেন।
কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হুজি সদস্য আবুল হোসেন খোকন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসকার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত