৯ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
৯ ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।
তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন যানবাহনের চাপ কমে গেছে।
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে